সর্বশেষ

» মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা গ্রেফতার

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম সাইস্তাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

বাহিনীটির একটি টিম সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

সাইস্তা মোগলাবাজার ইউনিয়নের নৈখাই গ্রামের ইসহাক আলীর ছেলে। ২০২১ সালের ২৮ নভেম্বর সিলেট জেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর মধ্যে মোগলাবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা নৌকার প্রার্থী ছদরুল ইসলামকে হারিয়ে বিজয়ী হন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930