- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
» টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন
প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি হলেন কাজী সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।
শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ে ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। ভোট শেষ হওয়ার পর থেকেই অপেক্ষা ছিল রেজাল্টের। সন্ধ্যা সোয়া ৭টায় ফল প্রকাশ হয়।
৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায় পেয়েছেন মাত্র ৪০ ভোট। যদিও তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর সরে যাওয়ার ঘোষণা দেন। তবে নির্বাচনের ঠিক আগের দিন শুক্রবার ফেসবুকে আবার সরব হয়ে কাউন্সিলরদের কাছে ভোট চান।
এদিন উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয় বাফুফের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল সোনারগাঁও।
চার বছর পরপর অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এরপর শুরু হয় ভোট।
বাফুফের ১৩৯ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ১৩৭ জন। অনুপস্থিত দুইজন হলেন চট্টগ্রাম আবাহনীর কাউন্সিলর তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের খন্দকার নাজমুল ইসলাম।একজন ভোটার দেশের বাইরে এবং অন্যজন কারাগারে থাকায় উপস্থিত হতে পারেননি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- জমকালো আয়োজনে তপোবনে ১ম দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- অ্যাডভোকেট ছাইদুর রহমান জীবেব মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন
- কানাইঘাটে ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন
- হবিগঞ্জে সংবর্ধিত হলেন জাতীয় দলের সাবেক তারকা পেসার কোচ নাজমুল হোসেন
- সৈয়দ হাতিম আলী স্কুলে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুরমা, ফুটবলাররা পেলো নেট উপহার

