সর্বশেষ

» সিলেট অনলাইন প্রেসক্লাবের নয়া সভাপতি-সম্পাদককে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন

প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২৪ | শুক্রবার

চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের নয়া সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় খন্দকার মুক্তাদির সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক আজকের সিলেট ডটকম এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি প্রত্যাশা ব্যক্ত করেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সুদক্ষ নেতৃত্বে সিলেটের অনলাইন গণমাধ্যমের সাংবাদিকতা আরো গতিশীল হবে, সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়েনে বলিষ্টভূমিকা থাকবে, সমাজের সকল অসঙ্গতি গণমাধ্যমে উঠে আসবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031