সর্বশেষ

» কানাইঘাটবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাওহীদুল ইসলাম

প্রকাশিত: ১০. এপ্রিল. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কানাইঘাট উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক তাওহীদুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় কানাইঘাট উপজেলার সকল জনসাধারণ ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। শুভেচ্ছা বার্তায় তাওহীদ জানান, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। কানাইঘাট উপজেলা বাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি,ঈদের
আনন্দই হোক সকলের প্রতিদিন এর আনন্দ ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930