- সিলেট বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ: ৮দল
- যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিবো : মাওলানা হাবিবুর রহমান
- বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট নগরীতে জামায়াতের প্রচার মিছিল ও গণসংযোগ
- বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিলেট নগরীতে ৮ দলের প্রচার মিছিল বৃহস্পতিবার
- কানাইঘাটের নবাগত ইউএনও হিসেবে মেহেদী হাসান শাকিলের যোগদান
- সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা কখনোই সফল হতে দেবো না: মাওলানা হাবিবুর রহমান
- ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে সহযোগিতার আহ্বান
- কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনীর পুরষ্কার বিতরণ সম্পন্ন
- কানাডায় জনপ্রিয় শিল্পী শালীন আহমদকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত
- কানাইঘাটে এক তরুণকে খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
» প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২৪ | সোমবার
ডেস্ক রিপোর্ট : বিদেশে বসে ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ সোমবার (১ লা এপ্রিল) দুপুরে নগরীর তালতলা এলাকায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাহুল আহমেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মনির পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী দেশবিরোধী চক্রের অন্যতম হোতা শাহরিয়ার হোসেন সাকিবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা শরিফ মিয়া, মিজানুর রহমান, আলী হোসেন, রকিব হাসান, তারেক জামান, আকবর খান, রহমান জামিল, সাজিদ হোসেন, নকিব মিয়া, মিলাদ আহমদ, পল্লব সেনগুপ্ত ও পনেব দাশ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় দেশবিরোধী চক্র দেশে-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শাহরিয়ার হোসেন সাকিব নামের এক কুলাঙ্গার ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি সাকিবের নেতৃত্বে একটি চক্র মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে। এতে সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে ঐ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।
সর্বশেষ খবর
- সিলেট বিভাগীয় সমাবেশ ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে ইনশাআল্লাহ: ৮দল
- যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দিবো : মাওলানা হাবিবুর রহমান
- বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট নগরীতে জামায়াতের প্রচার মিছিল ও গণসংযোগ
- বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিলেট নগরীতে ৮ দলের প্রচার মিছিল বৃহস্পতিবার
- কানাইঘাটের নবাগত ইউএনও হিসেবে মেহেদী হাসান শাকিলের যোগদান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর