- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» কানাইঘাটে সম্পত্তি রক্ষা ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি : কুচক্রী মহলের হাত থেকে পৈত্রিক স্থাবর সম্পত্তি রক্ষা সহ মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলার সদর ইউনিয়নের কচুপাড়া গ্রামের মৃত মাস্টার ফয়জুল হকের ছেলে হেলাল আহমদ লিখিত বক্তব্য পাঠকালে বলেন, তারা ৩ ভাই ও ৩ বোন। তাদের পিতার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি সহ স্থাবর-অস্থাবর সম্পদ এখনও যৌথ রয়েছে। ৪০ বছর ধরে তাদের বড় ভাই কাওছার আহমদ কানাডায় বিয়ে করে সেখানে বসবাস করে আসছেন। অদ্যবধি পর্যন্ত কাওছার আহমদ কানাডা থেকে একটিবারও দেশে আসেননি। এই সুযোগে স্থানীয় একটি কুচক্রী মহল তাদের ভাই কাওছার আহমদকে নানাভাবে ভুল বুঝিয়ে তাদের যৌথ সম্পত্তি আত্মসাত করার জন্য তাকে সহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।
সংবাদ সম্মেলনে হেলাল আহমদ আরো উল্লেখ করেন, এই দুষ্টু চক্রের মধ্যে রয়েছে বীরদল হাওর পশ্চিম গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আলিম উদ্দিন, কচুপাড়া গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে মানিক উদ্দিন, মৃত সিরাজ উদ্দিনের ছেলে জালাল উদ্দিন ও সরুফৌদ গ্রামের মৃত মকরম আলীর ছেলে সিরাজ উদ্দিন। তাদের মধ্যে আলিম উদ্দিন আমার প্রবাসী ভাই কাওছার আহমদ এর কাছ থেকে আমমোক্তারনামা নিয়েছে বলে দাবী করে আমাদের পৈত্রিক যৌথ সম্পত্তি, গোয়াল ঘর, গরু, বসত ঘর জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে আসছে। এমনকি আলিম উদ্দিন গংরা তাদের বসত বাড়ির গাছপালা, ফসলাদি কেটে নিয়ে যায়। ইতিমধ্যে আলিম উদ্দিন আমি সহ আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে পর পর ৩টি মিথ্যা মামলা দায়ের করেছে। তারমধ্যে একটি ধান চুরির মামলা মিথ্যা প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। বর্তমানে আদালতে ২টি মামলা বিদ্যমান রয়েছে। কানাডা প্রবাসী ভাই কাওছার আহমদ মানসিক সমস্যায় থাকার কারনে তার সরলতার সুযোগ নিয়ে আলিম উদ্দিন গংরা তাদেরকে নানা ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী সহ স্থাবর সম্পত্তি জবর দখলের চেষ্টা করে আসছেন। এতে করে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে কুচক্রী মহলের হাত থেকে নিজেদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যা মামলা-মোকদ্দমার হয়রানী থেকে মুক্তি পেতে সরকার এবং পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন হেলাল আহমদ ও তার পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হেলাল আহমদের বোন ফখরুন নেছা, মিসবাউন নেছা, পরিবারের সদস্য হারুন আহমদ, কানাইঘাট সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুন নুর, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুক আহমদ, প্রতিবেশি শফিকুল হক, মুজম্মিল আলী।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর