- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কানাইঘাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
কানাইঘাট প্রতিনিধি : আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কানাইঘাটের উদ্যোগে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল আজ দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সামনে প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং এনজিও কর্মী ও সর্বস্তরের নারী সমাজের অংশগ্রহণে মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের সভাপতিত্বে ও উদ্দীপনের আইসিভিজিডি প্রজেক্টের এলএফ সাংবাদিক শাহিন আহমদের পরিচালনায় আর্ন্তজাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুল আলম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ জয়িতা কল্যানী রানী দাস, বনশ্রী বিশ^াস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন্নাহার। উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারি কবির আহমদ, উদ্দীপন এনজিও’র আসিভিজিডি প্রজেক্টের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম শাহীন, প্রশিক্ষক তৃপ্তি দে, এলএফ মুমিন আহমদ প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন বলেন, বাংলাদেশের নারী সমাজের বাতিঘর ও নারী জাগরনের সফল মহিয়ষী নারী ছিলেন বেগম রোকেয়া। তিনি তার সংগ্রামী জীবনের মাধ্যমে নারীদের শিক্ষা, অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন, বিধায় আজ রাষ্ট্র থেকে সমাজের সকলক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। সরকার দেশের নারী সমাজকে স্বাবলম্বি করার জন্য বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় এর সুফল গ্রাম-গঞ্জের নারী সমাজ পাচ্ছেন। তারপরও ঘরে-বাহিরে নারী-নির্যাতন এবং সামাজিক বৈষম্য দূর করতে নারীদের অধিকারের ব্যাপারে নারীদেরকে সোচ্চার হতে হবে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর