- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» কানাইঘাটে পেয়াজের বাজারে আগুন ॥ মনিটরিংয়ে উপজেলা প্রশাসন
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
কানাইঘাট প্রতিনিধিঃ ভারত সরকার কয়েক মাসের জন্য বাংলাদেশে পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় দেশে পেয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় কানাইঘাটের হাঁট বাজার থেকে ব্যবসায়ীরা পেয়াজ উদাও করে ফেলেন। শুক্রবার দুপুর পর্যন্ত কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, সড়কের বাজার ও চতুল বাজার সহ অন্যান্য হাট-বাজারে ১০৫ থেকে ১১০ টাকায় পেয়াজ বিক্রি হলেও বিকেলের দিকে কেজি প্রতি পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়িয়ে ১৫০ থেকে ১৬০ টাকা বাড়িয়ে দেন। পূর্বের নির্ধারিত দামে পেয়াজ কিনতে ক্রেতারা দোকানে দোকানে ভিড় করলে অতি মুনাফা লাভের আশায় অনেক ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান থেকে মজুদকৃত পেয়াজ সরিয়ে ফেলেন।
আজ শনিবার উপজেলার হাটবাজার গুলোতে কেজি প্রতি পেয়াজ ১৮০ থেকে ২০০টাকা ব্যবসায়ীরা বিক্রি শুরু করলে পেয়াজের মূল্য নির্ধারণ ও বাজার মনিটরিং করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীনের নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ শনিবার দিনভর কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, মুকিগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে বের হন। ভূমি কর্মকর্তা ফয়সাল আহমদ প্রতিটি মোদী দোকানে গোডাউন তল্লাশী চালিয়ে পূর্বের নির্ধারিত পেয়াজ ১১০ টাকা কেজিতে বিক্রি করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। অভিযানের সময় অসংখ্য মানুষ ১১০ টাকা করে পেয়াজের কেজি কিনলেও অভিযান শেষ করে চলে যাওয়ার পর ব্যবসায়ীরা আবারো ১৬০ থেকে ২০০ টাকা করে পেয়াজ বিক্রি শুরু করেন।
পেয়াজের দাম বেড়ে যাওয়ায় রহস্যজনক কারনে শনিবার রাত পর্যন্ত অনেক হাটবাজারে ক্রেতারা পেয়াজ ক্রয় করতে গিয়ে পেয়াজ পাননি। তবে কিছু ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা শুক্রবার বিকেলে সিলেট কালিঘাট আড়ৎ থেকে ১৩০ থেকে ১৪০ টাকা কেজি ধরে পেয়াজ কিনেছেন। আগের মজুদকৃত পেয়াজ তারা পূর্বের দামে বিক্রি করছেন। তবে ক্রেতাদের অভিযোগ কানাইঘাটের বড় বড় হাট-বাজারগুলোতে ব্যবসায়ীরা পূর্ব থেকে অনেক পেয়াজ মজুদ করে রেখেছিলেন, শুক্রবার বিকেলে হঠাৎ করে পেয়াজের দাম তারা বাড়িয়ে দেন এবং আবার অনেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পেয়াজ সরিয়ে ফেলেন। যার কারনে হাটবাজারে পেয়াজের সংকট দেখা দিয়েছে।
তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ পেয়াজের বাজার মনিটরিং করার জন্য নিয়মিত অভিযান চালানো হবে। কোন ব্যবসায়ী ইচ্ছাকৃত ভাবে পেয়াজ মজুদ করে দাম বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর