সর্বশেষ

» সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব গ্রেফতার

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৩ | বুধবার

চেম্বার ডেস্ক: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহানগরীর বাগবাড়ি থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল বাতিল ও খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে দশম ধাপে ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে মহানগরীর বাগবাড়ি এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিল করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930