- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে ৩ লক্ষ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৩ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা রোডের ব্যবসায়ী খলিল আহমদকে মারধর করে দুর্বৃত্তরা নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল সেট লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের পৌরসভার পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে।
এ ঘটনায় কানাইঘাট সদর ইউনিয়নের জন্তিপুর গ্রামের মৃত হাজী আইয়ুব আলীর পুত্র ব্যবসায়ী খলিল আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন।
ব্যবসায়ী খলিল আহমদ জানান, প্রতিদিনের মতো গত শনিবার রাত ১০টার দিকে তার মালিকানাধীন মাহমুদ এন্ড ব্রাদার্স ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেনাকাটার জন্য কানাইঘাট বাজারে যান। বাজার শেষে রাত অনুমান ১১টার দিকে কর্মচারী বিলাল আহমদকে সাথে নিয়া নিজ মোটর সাইকেল যোগে জন্তিপুর গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে গাজী বোরহান উদ্দিন সড়কের পশ্চিম সোনারতালুক সাঈদা গ্যাস পাম্পের পাশে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি মোটরসাইকেল চালিয়ে ৩ জন লোক তাদের পথরোধ করে ধমক দিয়ে মোটরসাইকেল থামিয়ে দেয়। তখন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে ব্যবসায়ী খলিল আহমদ ও কর্মচারী বিলাল আহমদকে বেদড়ক মারপিট করে ব্যবসায়ীর কাছে থাকা কাপড়ের ব্যাগটি তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ব্যবসায়ীর ঐ ব্যাগে নগদ ৩ লক্ষ টাকা, মোবাইল রিচার্জের মোবাইল সেট সহ জরুরী কাগজপত্র রক্ষিত ছিল বলে তিনি জানান।
থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ আরো বলেন, ব্যবসায়ী খলিল আহমদের অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ৩ জনের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর