- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» বিএনপি নেতাকর্মীদের উপর গায়েবী মামলা ও গণগ্রেফতারে আলী আহমদের নিন্দা
প্রকাশিত: ০২. ডিসেম্বর. ২০২৩ | শনিবার
চেম্বার ডেস্ক: সিলেটজুড়ে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা, বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী ও গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ। অবিলম্বে কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি, ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা প্রত্যাহার ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধের জোর দাবী জানান তিনি।
এক বিবৃতিতে আলী আহমদ বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমিয়ে রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও বিএনপির দলীয় নেতাকর্মীদের উপর গায়েবী মামলা দায়ের করা হচ্ছে। এখন পর্যন্ত সিলেট বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা হয়েছে। ১ মাসেরও বেশী সময় ধরে কোন নেতাকর্মী বাসা-বাড়ীতে থাকতে পারছেনা। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিতে পারছেনা। বিশেষ করে দক্ষিণ সুরমায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, দক্ষিণ সুরমায় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সমর্থকদেরকে গ্রেফতার করতে পুলিশী তল্লাশী জোরদার করা হয়েছে। ফরমায়েসী তফসিলে আসন্ন তথাকথিত একতরফা প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে গোটা দক্ষিণ সুরমাকে আতঙ্কের জনপদে পরিনত করা হয়েছে। আওয়ামী লীগের দলীয় লোকজন ছাড়া বিরোধী মতের নেতাকর্মীদের পাশাপাশি নিরীহ সাধারণ মানুষকেও পালিয়ে থাকতে হচ্ছে। কার ইশারায় ও ইন্ধনে এসব কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা দক্ষিণ সুরমাবাসী জানে। দক্ষিণ সুরমার দীর্ঘদিনের লালিত সৌহাদ্র-সম্প্রীতির রাজনীতি বিনষ্ট করার পরিনতি কারো জন্য ভালো হবেনা। ইতিহাস স্বাক্ষী- আজ যাদের উপর জুলুম-নিপীড়ন চালানো হচ্ছে সময়ের ব্যবধানে তারা যদি প্রতিশোধ নাও নিয়ে থাকে তাহলে প্রকৃতি নিজে থেকেই প্রতিশোধ নিবেই নিবে। তাই সময় থাকতে জুলুম-নিপীড়নের রাস্তা পরিহার করুন। ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখনই হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন, আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিন, বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করুন। এদেশে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

