- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
» ডা.শফিকুর রহমানের সিলেটস্থ বাসায় পুলিশী তল্লাশীর নিন্দা সিলেট জামায়াতের
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিলেটস্থ বাসভবনে পুলিশী তল্লাশীর নামে হয়রানী করা হয়েছে। বুধবার রাত ৯ টার সময় সিলেট নগরীর শিবগঞ্জস্থ সবুজবাগের বাসা ঘেরাও করে শাহপরান থানার একদল পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। এসময় উপস্থিত পুলিশ সদস্যগণ বাসায় অবস্থানরত মহিলা ও শিশুদের হয়রানী করে।
এদিকে দীর্ঘ ১ বছরেরও বেশী সময় ধরে কারাগারে আটক আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিলেটস্থ বাসায় পুলিশী তল্লাশীর নামে মহিলা ও শিশুদের হয়রানীর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর, জেলা দক্ষিণ ও জেলা উত্তর জামায়াতের নেতৃবৃন্দ। আমীরে জামায়াত ও তার ছেলে দীর্ঘ ১ বছরেরও বেশী সময় ধরে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে আছেন। এরপরও বাসায় পুলিশী তল্লাশীর নামে মহিলা ও শিশুদের ভয়ভীতি প্রদর্শন নিন্দনীয় ও উদ্বেগজনক। এই ধরনের আইন ও মানবাধিকার পরিপন্থি কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিণের নায়েবে আমীর ও দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা উত্তরের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা দক্ষিণের সেক্রেটারী নজরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে ফাকা মাঠে গোল দিতে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশে গ্রেফতার নির্যাতনের হিংসাত্মক রাজনীতি শুরু করেছে। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রমূলক মামলায় আমীরে জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখেছে। ফ্যাসিস্ট সরকার শুধু কারাগারে আটকে রেখেই ক্ষান্ত হয়নি, আমীরে জামায়াতের সিলেটস্থ বাসায় তল্লাশীর নামে পুলিশী হয়রানী করেছে। যা খুবই নিন্দনীয় ও উদ্বেগজনক। এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের বাসা-বাড়ীতে মহিলা ও শিশুরাও নিরাপদ নয়। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনীর ভুমিকা থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। দেশে আর কোন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবেনা। অবিলম্বে আমীরে জামায়াতসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

