- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
» সংসদ নির্বাচন: কানাইঘাটে বিজয় মিছিলে দু পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেট-৫,কানাইঘাট-জকিগঞ্জ আসনের জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন পরবর্তী
জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীর বিজয় মিছিলকে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ১ জন হলেন রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামের মাসুক উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী করিম উদ্দিন।
স্থানীয়রা জানান, সিলেট-৫ আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। অঘোষিতভাবে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর জমিয়তে উলামায়ে ইসলামের ব্যানারে বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে
পরাজিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষ ঢাল, সড়কি, লাটিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ফরিদ মিয়া, আবুল মনসুর, জাহেদ আহমদ, মিসবাহুল ইসলাম, নাজমুল ইসলাম, হারুন রশিদ, শামীম আহমদ ও আব্দুল হালিম।
জমিয়ত নেতারা দাবি করেন, ‘আমাদের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালায়। এতে ১ জন নিহত হন ও কয়েকজন আহত হন।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পরিস্থিথি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এদিকে করিম উদ্দিন মৃত্যুর ঘটনায় তার পিতা মাসুক উদ্দিন বাদী হয়ে আজ সকালে কানাইঘাট থানায় ১০ জনের বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় জমিয়ত নেতাদের আসামি করা হয়েছে। আসামীরা হলেন জমিয়তের কানাইঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হারুন রশীদ, জমিয়ত নেতা মইনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মহি উদ্দিন, সাজ্জাদুর রহমান, রেজাউল করিম, তোফায়েল আহমদ, ছালিম আহমদ ও আব্দুল কাদির।
সর্বশেষ খবর
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

