- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» ছাত্রলীগ নেতা রবিউলের গ্রামের বাড়িতে পুলিশের অভিযান
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলামের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে দিরাই থানা পুলিশ।
অভিযুক্ত রবিউল গ্রামের বাড়িতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার রবিউলের গ্রামের বাড়ি দিরাই থানার জগদল ইউনিয়নের বড় নগদীপুর গ্রামে একটি সাড়াশি অভিযান চালানো হয়।
এই রিপোর্টটি লেখা পর্যন্ত অভিযান চলমান আছে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম।
এ বিষয়ে ওসি আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণে অভিযুক্ত রবিউলের ন্যক্কারজনক বিষয়টি আমলে নিয়ে তাকে গ্রেফতারে চেষ্টা করছি।
এদিকে অভিযুক্ত রবিউলের এমন ন্যক্কারজনক ঘটনা শোনার পরই তার এলাকায় এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। উঠেছে নিন্দার ঝড়। বিশেষ করে জগদল ইউনিয়নের লোকজন রীতিমতো ফুঁসে উঠেছেন।
এসময় তারা বলেন, আজকের ঘটনাটি ছাড়াও রবিউলের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তার দ্বারা বিভিন্ন সময়েই এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই অপরাধীর জন্য এলাকাবাসী লজ্জিত। এ সময় তারা রবিউলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান।
এ সম্পর্কে জগদল ইউনিয়নের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ বলেন, এই ন্যক্কারজনক খবরটি শোনার পর থেকেই তার গ্রামসহ ইউনিয়নবাসী ক্ষোভে, নিন্দায় ফুঁসে উঠেছেন। তার শাস্তির দাবি করছেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। এ ঘটনায় জড়িত যেই হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর