সর্বশেষ

» সিলেট নগরী থেকে সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুরের পরাছ গ্রেফতার

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : নগরী থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুরের পরাছ মিয়া প্রকাশিত ফরহাদ মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজার থেকে তাকে গ্রেফতার করে জগন্নাথপুর থানা পুলিশ। এসএমপির বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মিশুর সহযোগিতায় জগন্নাথপুর থানার এসআই অলক দাস গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফরহাদ মিয়া (৩৫) জগন্নাথপুর উপজেলার পেছিবাজার মিলিক গ্রামের মৃত আশিদ উল্লাহ প্রকাশিত অছিব উল্লাহর পুত্র।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অলক দাস বলেন, গ্রেফতাকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরহাদ মিয়াকে শুক্রবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য- ২০১৬ সালের দায়ের করা একটি মামলায় ২০২১ সালের ২৫ অক্টোবর পরাছ মিয়া প্রকাশিত ফরহাদ মিয়া (৩৫) এর বিরুদ্ধে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। রায়ের পর থেকে সে আত্মগোপনে ছিল। রায় ঘোষণার ২ বছর পর তাকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930