- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
» বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সকল উন্নয়নই আওয়ামী লীগের : নাহিদ
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৩ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগের সময়ই হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই আমাদের এ অঞ্চলে এত উন্নয়ন সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজারে আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় এবং সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন নুরুল ইসলাম নাহিদ।
নুরুল ইসলাম নাহিদ বলেন, এদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই কৃষিখাত থেকে শুরু করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন খাতে সরকার অনুদান কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতিনিয়ত অসহায় অসুস্থ রোগীদেরও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন, এমনকি ভূমি ও গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে।
আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাবস্থায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা যেসব উন্নয়নযজ্ঞ সাধিত হয়েছে, তা অকল্পনীয়। প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় একাধিক নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পাকা ও প্রশস্তকরণ করা হয়েছে দুই উপজেলার প্রায় প্রতিটি রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা সহজতর ও উন্নত করতে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট। সেতু-কালভার্ট ও রাস্তাঘাটের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি হয়েছে মডেল মসজিদ, অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত প্রতিষ্ঠানের। তাই এই দুই উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, ছালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদসহ বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

