সর্বশেষ

» নগরীর নাইওরপুল থেকে রিভলবারসহ কানাইঘাটের শাহরিয়ার ফাহিম গ্রেফতার

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২১ | রবিবার

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর নাইওরপুল থেকে রিভলবারসহ কানাইঘাটের শাহরিয়ার ফাহিমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (৩০ জানুয়ারী) সন্ধ্যায় নাইওরপুল পয়েন্টস্থ মোটর সাইকেল গার্ডেন শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ফাহিম (৩০) কানাইঘাট উপজেলার নয়াবাজারের ছোটদেশ গ্রামের মো: কুদরত উল্লাহর ছেলে।
জানা যায়, এসআই রুবেলের নেতৃত্বে পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে একটি জাপানি রিভলবার উদ্ধার করা হয়।
শাহরিয়ার ফাহিমকে গ্রেফতারের পর থানায় নিয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031