- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» বঙ্গবাজারের আগুন : বাড়ছে তীব্রতা, নিয়ন্ত্রণের চেষ্টায় ৫০ ইউনিট
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২৩ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের তীব্রতা। সঙ্গে আগুন নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যাও। সকাল থেকে একে একে ৫০টি ইউনিটের শতাধিক সদস্য কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ইউনিটকে সেখানে যাওয়ার অনুরোধ করে ফায়ার সার্ভিসের সদর দফতর। এরপর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটারদের প্রথম ইউনিট। এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।
ইতোমধ্যে দোতলা টিনশেড মার্কেটটি পুরোই পুড়ে ছাই হয়ে গেছে। একটি বিল্ডিংয়ের ওপর থেকে দেখা যাচ্ছে, টিনশেডের মাার্কেট পুরোটাই পুড়ে গেছে। এখন টিনশেডের পাশে থাকা এনেক্সকো বিল্ডিংয়ের আগুন ছড়িয়ে পড়েছে। বাতাস থাকায় প্রচুর ধোঁয়া এই এলাকায়। আমি কয়েকজনকে দেখেছি, কষ্ট সহ্য করতে না পেরে বারবার আগুনের মধ্যে ছুটে যাওয়ার চেষ্টা করছে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর পাশাপাশি এখন ব্যবসায়ীদেরও ধরে রাখতে হচ্ছে।
ব্যবসায়ীদের কান্নার রোল পড়ে গেছে বঙ্গবাজার এলাকায়। যারা দেখতে এসেছেন তারাও ব্যবসায়ীদের কষ্টে কাঁদছে। বিভিন্ন দিকের বাতাস বইছে, সে কারণে ধোঁয়া এদিক সেদিকে এখন পুরান ঢাকা এলাকা ছেয়ে গেছে। ধোঁয়ার কারণে অনেকের শ্বাস কষ্ট হচ্ছে। এছাড়া হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি দেওয়া হচ্ছে। তবে ধোঁয়ার মাত্রা এতো বেশি যে কারণে সবারই কাজ করতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া এতে বিজিবির সদস্যরাও যোগ দিয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

