সর্বশেষ

» কানাইঘাটের মানিকগঞ্জে সন্ত্রাসী হামলা, আহত ২

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২০ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি::  কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় আজির উদ্দীন চৌধুরী (৫৮) ও তার ছেলে জালাল উদ্দীন চৌধুরী (২২) নামে দুইজন আহত হয়েছেন।

আজ মানিকগঞ্জ হাইস্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, দুপুর ১২ ঘটিকার সময় ছাত্রলীগ নেতা তানজিমের নির্দেশে দেশীয় অস্ত্রেসস্ত্রে সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি হামলা চালায়। এতে আজির উদ্দীন চৌধুরী ও তার ছেলে জালাল উদ্দীন চৌধুরী মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তাদের চিৎকারে শুনে এলাকার লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। জালাল উদ্দীনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031