- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» যুক্তরাষ্ট্র ফেরত কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি বুলবুলকে ক্লাব নেতৃবৃন্দের সংবর্ধনা
প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২২ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল যুক্তরাষ্ট্রে রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার ৩টায় ক্লাব কার্যালয়ে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার শুরুতে ক্লাব নেতৃবৃন্দ শাহজাহান সেলিম বুলবুলকে ফুলেল শুভেচ্ছা জানান।
ক্লাবের সহ সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি যুক্তরাষ্ট্র ফেরত রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সদস্য হাফিজ আহমদ সুজন।
কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ শেষে তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরে আসেন। সেখানে অবস্থানকালে রোটারি সম্মেলনে যোগদানের পাশাপাশি সিলেট অঞ্চল তথা কানাইঘাটের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের নিউজার্সি পেটারসন সিটি ও মিশিগানে বাঙালির পথমেলায় বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে এবং পেটারসন সিটির কাউন্সিলর এটলার্জের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মিশিগান বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব নেতৃবৃন্দ বলেন, রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণের মধ্য দিয়ে ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল কানাইঘাটবাসীর জন্য সম্মান বয়ে এনেছেন, এতে ক্লাবের সকল সদস্যরা অত্যন্ত আনন্দিত। সেখানকার বিভিন্ন সামাজিক সংগঠন থেকে সংবর্ধিত হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অনেক খ্যাতিমান ব্যক্তির সাথে সাক্ষাতের মাধ্যমে সাংবাদিকতা পেশার ভাবমুর্তি উজ্জ্বল করেছেন শাহজাহান সেলিম বুলবুল।
সংবর্ধিত অতিথি সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল বলেন, রোটারি ইন্টারন্যাশনাল কনভেশনে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত কানাইঘাটবাসীর পক্ষ থেকে যে আথিতেয়তা পেয়েছেন তা তিনি কখনও ভুলবেন না। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি রোটারির সাথে সম্পৃক্ত ইন্টারন্যাশনাল অনেক ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের উন্নয়নে তিনি সব-সময় কাজ করে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

