- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না : পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খাবার আমাদের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ বিষয়। চালের দাম যদি বাড়ে, আমাদের হাত-পা কাঁপে। যারা খেতে পেত না, তাদের নিয়ে আগে গুলিস্তানে ভুখা মিছিল হতো। বর্তমানে কোনো মানুষ না খেয়ে থাকে না।
আজ শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ফুডপ্রোর ৮ম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খাবার দিয়ে শুরু, খাবারেই জীবন শেষ। জীবনের প্রথম লগ্নে মায়ের দুধ দিয়ে শুরু এবং শেষে পানি খেয়ে বিদায়। এমন একটি মৌলিক বিষয় নিয়ে আমার বেশি বলার নেই। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে খাবারের একটা আলাদা গুরুত্ব আছে।
মন্ত্রী বলেন, আমাদের বর্তমান সরকারের সময়ে গত ১৪ বছরে খাদ্য, বিদ্যুৎ ও সড়কে একটা বিরাট পরিবর্তন এসেছে। আপনারা ধন্যবাদ দিলে আমরা খুশি, না দিলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারব। তো সেই খাদ্য আপনারা পৌঁছে দিচ্ছেন, এটা দারুণ ব্যাপার। আগে দেশ দখল করা হত। এখন নিয়ম হচ্ছে, বাজার দখল করতে হবে। করতে পারলেই কেল্লাফতে।
তিনি বলেন, শুধু খাবার দিলেই হবে না, সেটি স্বাস্থ্যকর হতে হবে। শুধু পরিবেশন নয়, বিপণন নয়, খাদ্যের মান ঠিক রাখায় আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কাজ করায় বাপা এগিয়ে এসেছে। তারা আরও বেশি ভূমিকা রাখবে আমি আশা করি। গবেষণায় আরও এগিয়ে আসুন। আমাদের আরও বেশি উৎপাদন করতে হবে, আরও বেশি আয় করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বাপার সাবেক সভাপতি ও এফবিসিসিআইেেয়র সাবেক পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, বাপার সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এবারের আয়োজক কমিটির সদস্য মো. শহীদুল ইসলাম।
পরে মন্ত্রী ও আয়োজক কমিটির সদস্যরা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন স্টলের স্বত্বাধিকারী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

