- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কানাইঘাটের মাহ ইউ রিমেন মিটের মৃত্যু
প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০২২ | রবিবার
কানাইঘাট প্রতিনিধি ঃ গত বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডান হাত হারানো গুরুতর আহত কানাইঘাটের মাহ ইউ রিমেন মিট (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাত ১২টার দিকে আদিবাসী মাহ ইউ রিমেন মিট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আদিবাসী সম্প্রদায় সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাহ ইউ রিমেন মিট কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা খাসিয়াপুঞ্জির আদিবাসী কমপাটের পুত্র। দুর্ঘটনার সময় তার মা মিরিয়াম (৬২) আহত হন। তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে অটোরিক্সা সিএনজি ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে পাশর্^বর্তী জকিগঞ্জ উপজেলার খলাদাফনিয়া গ্রামের বাসিন্দা সিলেট এম.সি কলেজের মেধাবী শিক্ষার্থী রেদওয়ান মাহমুদ চৌধুরী (২৭) নিহত হন। দুর্ঘটনায় ডান হাত বিচ্ছিহ্ন হয়ে যাওয়া মাহ ইউ রিমেন মিট সহ ৫ জন আহত হন। গুরুতর আহত মাহ ইউ রিমেন মিট অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন। তবে তার লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন বৃহস্পতিবার মাহ ইউ রিমেন মিট তার মা মিরিয়ামকে সাথে নিয়ে সিলেট শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয়রা জানান, মাহ ইউ রিমেন মিট একজন উদীয়মান ফুটবলার ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নিয়মতি ফুটবল খেলায় অংশ গ্রহণ করতেন। সে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতের পর তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নেন ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন। তার পরিবারকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে বলে ইউপি চেয়ারম্যান তমিজ উদ্দিন জানিয়েছেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর