- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কানাইঘাটে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি : জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা কানাইঘাটে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক কানাইঘাট শাখার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সোনালী ব্যাংক, কানাইঘাট শাখার সিনিয়র অফিসার ফখরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক কানাইঘাট শাখার ম্যানেজার (পিও) শুভ ব্রত শর্ম্মা।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) আবু তাহির মোঃ হাবিবুল্লাহ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম। বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
কানাইঘাট উপজেলায় অবস্থিত সকল সরকারি-বেসরকারি ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সূধীজন সহ নানা শ্রেণি-পেশার লোকজনদের উপস্থিতিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জালনোট ব্যবসার সাথে যারা জড়িত রয়েছে তারা হচ্ছে রাষ্ট্র ও জনগণের শত্রু। এই চক্রটি বিভিন্ন উৎসবের সময় দেশের সব জায়গায় অধিক মুনাফার জন্য জনসাধারণকে প্রতারিত করতে জালনোট হাট-বাজার সহ সবখানে ছড়িয়ে দেয়। বিশেষ করে কানাইঘাট উপজেলা সীমান্তবর্তী একটি জনপদ হওয়ার কারনে পাশর্^বর্তী দেশ থেকে চোরাকারবারীদের মাধ্যমে জালনোট আসার প্রবণতা রয়েছে। জনসচেতনতার মাধ্যমে জালনোটের প্রচলন প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জালনোট চিহ্নিত করতে আমাদের আশেপাশে সবাইকে বেশি করে সচেতন করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, সোনালী ব্যাংকের গ্রাহক মোঃ জাকারিয়া, গীতা পাঠ সোনালী ব্যাংকের কর্মকর্তা নকুল সূত্রধর।
বাংলাদেশ ব্যাংকের কর্মর্তারা জানান, সারাদেশে জালনোট প্রচলন প্রতিরোধে এ ধরনের জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর