- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক:: পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় মোট ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন, রংপুর ও রাজশাহী থেকে আসা ডুবুরিরা উদ্ধার কাজ চলমান রেখেছে।
আজ সোমবার দুপুর ১টার দিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘গতকাল ঘটনার সংবাদ পেয়েই বোদা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে ৩০-৪০ জনকে উদ্ধার করে। এরপর পঞ্চগড় ফায়ার সার্ভিস ইউনিট এবং পরে সন্ধ্যায় রংপুর ও কুড়িগ্রাম ইউনিটের ডুবুরি দল আসে। পরবর্তীতে ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাত ১১টা পর্যন্ত প্রায় ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। রাত বেশি হওয়ায় এরপর উদ্ধার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। কিন্তু ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট সারা রাত রাখা ছিল।’
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, এরপর আজ ভোর সাড়ে ৫টায় রংপুর ইউনিট কুড়িগ্রাম ইউনিটের সঙ্গে অতিরিক্ত রাজশাহী ইউনিট যোগ দেয়। এই তিনটি ইউনিট তিনটি নৌকা দিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এর বাইরে দুইটি নৌকায় একটিতে পঞ্চগড় স্টেশন অফিসার এবং একটিতে আমি উদ্ধার কার্যক্রম শুরু করি। সব ইউনিট মিলে কাজ করে আজকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছি। মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বমোট ৩৬ জন।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন ধর্মপ্রতিমন্ত্রী। এর আগে গতকাল রোববার রাতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন করতোয়া নদীর আউলিয়া ঘাট পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় উপস্থিত জনগণসহ প্রশাসনের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করে ২৪ জনের মরদেহ উদ্ধার করে। মরদেহের মধ্যে আটজন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

