সর্বশেষ

» আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির জি এম কাদের

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: জাতীয় পার্টি আওয়ামী জোটে নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এসময় হুঁশিয়ারি দেন দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ গেলে তাকে ছাড় না দেয়ার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মহানগর নাট্য মঞ্চে জাতীয় হিন্দু সম্মেলনে তিনি  এমন ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, দেশে দরকার জবাবদিহি সরকার। যা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই সম্ভব।

আগামী নির্বাচনে ইভিএমের বিরোধিতা করে দলটি। জিএম কাদেরের দাবি, ইভিএমের মাধ্যমে হবে পাতানো নির্বাচন।

এর আগে জাতীয় পার্টি মহাজোটে থাকছে কিনা কিংবা জোটের গতিপ্রকৃতি কী হবে তা সময়ই বলে দিবে বলে জানিয়েছিলেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের দুই দিন যেতে যা যেতেই আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির এ নেতা।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930