- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
» কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নাজির আহমদের মৃত্যু ॥ আটক ১
প্রকাশিত: ৩১. আগস্ট. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়চাতল গ্রামে ট্র্র্যাক্টর দিয়ে হালচাষকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত নাজির আহমদ (১৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
কানাইঘাট থানা পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত মূল হুতা শুক্কুর আলীকে গতকাল বুধবার বিকেলে এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বড়চাতল গ্রামের লুৎফুর রহমানের ছেলে নাজির আহমদ গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্র্যাক্টর দিয়ে হালচাষ করার সময় একই গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র শুক্কুর আলী ও তার পুত্র দেলোয়ার হোসেন তাদের ক্ষেতের বেশ কিছু জমি ট্র্যাক্টর দিয়ে হালচাষ করে দেয়ার জন্য নাজির আহমদকে বলে। নাজির আহমদ তাদের বলে নিজ জমি হালচাষ করবে, এখন তাদের জমি হালচাষ করিতে পারবে না। এ নিয়ে নাজির আহমদের সাথে শুকুর আলী ও তার ছেলে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শুকুর আলী ও তার ছেলে দেলোয়ার তাদের পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাজির আহমদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজির আহমদকে উদ্ধার করে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে নাজির আহমদ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
গতকাল বুধবার থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ ও সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের মূলহুতা শুকুর আলীকে বড়চাতল এলাকা থেকে আটক করতে সক্ষম হন।
থানার ওসি (তদন্ত) জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। ট্র্যাক্টর দিয়ে হালচাষ কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে নাজির আহমদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ খবর
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর