- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটের সীমান্তবর্তী দনা বাজারে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত
প্রকাশিত: ২৪. আগস্ট. ২০২২ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা বাজারে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাওলাত টাকা চাওয়াকে কেন্দ্র করে এক পক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের ৫ জন সহ ৬ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তারা হলেন, এরালীগুল গ্রামের মৃত তরফ আলীর পুত্র আব্দুর রহিম, তার ভাই আব্দুল হান্নান, আব্দুস সুবহান, ভাতিজা আইনুল হক, মইনুল ইসলাম, আব্দুল কাদিরের পুত্র খাইরুল ইসলাম।
অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী স্থানীয় দনা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, আহত রহিম উদ্দিনের নিকট মিকিরপাড়া গ্রামের মৃত সনু মিয়ার পুত্র সুহেল আহমদ ৫০ হাজার হাওলাত চায়। কিন্তু রহিম উদ্দিন হাওলাত হিসেবে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সুহেল আহমদের নেতৃত্বে তার স্বজনরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রহিম উদ্দিনের উপর দনা বাজারে অতর্কিত হামলা করে। এ সময় রহিম উদ্দিনকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই ভাই, ভাতিজা সহ ৬ জন গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় দনা বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা বাজারে অরাজকতার সৃষ্টি করে। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ ৪ জনের গুরুতর হওয়ায় সিলেট সিওমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় বাদী হয়ে আহত আব্দুর রহিম হামলাকারী ১১জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে আজ বুধবার রাতে অভিযোগ দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।
আহতদের স্বজনদের আরো অভিযোগ হামলাকারীরা দনা সীমান্ত এলাকায় নানা ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা প্রভাবশালী হওয়ায় ভয়ে এলাকায় কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করতে সাহস পান না। বিধায় সীমান্ত এলাকায় হামলাকারীরা বেপরোয়া ভাবে চলাফেরা করে থাকে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর