সর্বশেষ

» নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: 
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে ডাকতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার (১২আগস্ট) রাত সাড়ে ১২ টায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, একটি পাইপগান, গ্রিলকাটার,চিরাপাঞ্জা, রামদা,জিআই পাইপ, ১টি পিকআপ গাড়ীসহ ডাকাতদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ডাকাতরা হলো, উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর গ্রামের ফটিক মিয়ার পুত্র রুবেল মিয়া,(২৯), করগাও ইউনিয়নের সাকুয়া গ্রামের আঃ গনির পুত্র মোঃজাহাঙ্গীর (২৫), কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মৃত আঃ গনির পুত্র মো মহিবুর রহমান (২৮),বালাগঞ্জ সিলেট মোখলিছ খানের পুত্র রুজেল খান(ময়না মিয়া ২৪),ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার চড়া গ্রামের হাজী তাহির উল্লাহ পুত্র জাহাঙ্গীর আলম (জাহান)( ২২)।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এস,আই জাহাঙ্গীর আলম, গৌতম সরকার,আবু সাঈদ, রাজিব রহমান,বিজয় দেবনাথ মোস্তাফিজুর রহমান, এএস আই বিমল দাসসহ একদল পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের শুক্রবার (১২আগস্ট) বিকেলে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930