সর্বশেষ

» তুরাগে ভাঙারি দোকানে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: রাজধানীর তুরাগে একটি ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৮ জনের মধ্যে ৭ জনই মারা গেছেন। বাকি একজনের অবস্থাও আশাঙ্কাজনক।

সবশেষ মঙ্গলবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মারা যান মো. শরিফুল ইসলাম (৩২)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

উল্লেখ্য, গত শনিবার (৬ আগস্ট) উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে বিস্ফোরণ হয়। এতে পাশের রিকশার গ্যারেজে থাকা আটজন দগ্ধ হন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31