- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» নিষেধাজ্ঞার পরও পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল
প্রকাশিত: ২৭. জুন. ২০২২ | সোমবার
চেম্বার ডেস্ক:: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা সত্বেও মোটরসাইকেল পদ্মা সেতু পার হচ্ছে। তবে মোটরসাইকেল চালিয়ে নয়। পিকআপে তুলে নিয়ে!
সোমবার (২৭ জুন) সকালে দেখা যায়, পিকআপ ভাড়া করে তাতে মোটরসাইকেল তুলে নিয়ে কয়েকজন চালক পদ্মা সেতু পার হচ্ছেন। এ বিষয়ে এক মোটরসাইকেল চালক বলেন, সেতুর ওপারে কাজ আছে। সরকার সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু সেতু তো পার হওয়া দরকার। এ কারণে পিকআপে করে এই কায়দায় পার হচ্ছি।
পিকআপ ভাড়ার বিষয়ে তিনি বলেন, মোটরসাইকেল প্রতি ৪০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার (২৬ জুন) থেকে গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর অনেকে পদ্মা সেতু দেখতে যাচ্ছেন। কেউ কেউ নির্দেশনা অমান্য করে গাড়ি থেকে নেমে সেতুতে ছবি তোলেন। যানবাহনের বড় অংশ ছিলো মোটরসাইকেল।
সেতুর মাওয়া প্রান্তে গতকাল সন্ধ্যায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়। দুর্ঘটনায় আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতেই সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। সেতু বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে এর কারণও জানা যায়নি।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

