- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
» কানাইঘাটে বন্যা পরিস্থিতি আরো অবনতি, সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিহ্ন
প্রকাশিত: ১৬. জুন. ২০২২ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি : টানা ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় বারের মতো সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ১৩৬ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সরকারি ভাবে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বন্যা দুর্গত এলাকার জন্য ৪০ মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকার শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার থেকে সরকারি ত্রাণ সামগ্রী স্ব স্ব ইউনিয়নে পাঠানোর পর বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা কানাইঘাট সদর ইউনিয়ন ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম বন্যা দুর্গত এলাকায় বানবাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সদর ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম।
টানা ভারি বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গত বুধবার থেকে কানাইঘাট উপজেলায় বন্যার পানি বাড়তে থাকে। সুরমা নদীর ভাঙ্গন কবলিত বিভিন্ন ডাইক এলাকা দিয়ে প্রবল শ্রোতে পানি প্রবেশ করায় গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। শত শত বাড়ি ঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। লক্ষীপ্রসাদ পশ্চিম, লক্ষীপ্রসাদ পূর্ব, ৫নং বড়চতুল, কানাইঘাট পৌরসভা ও সদর ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ রাস্তা-ঘাট পানির নিচে তলিয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার পানি ঢুকে পড়েছে। কানাইঘাট-চতুল-দরবস্ত ও কানাইঘাট-সুরইঘাট সড়কের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট শহরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিহ্ন রয়েছে।
প্রথম দফায় ভয়াবহ বন্যার পানি কমতে না কমতে দ্বিতীয় দফায় বন্যা দেখা দেয়ায় শত শত মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত

