- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
» পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২৮. মে. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুরো রাজধানীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এতে ঢাকা শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে।
আজ শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ৯ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উদ্যোগ নিচ্ছি ঢাকাকে নিরাপদ শহর করার জন্য। আমরা যদি এটা পারি, এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে করবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এতে আমরা বিশেষ করে ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই সুবিধা পাব।
তিনি বলেন, নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। আইন অমান্য করলে পুলিশ দিয়ে জেলখানায় ভরলাম, জরিমানা করলাম, তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা। আমরা যদি সচেতন হই, যদি আইন মেনে চলি, যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারবো। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা ও মৃত্যুহার কমবে।
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদের সড়ক আইন মেনে চলতে হবে। সেজন্যই ঢাকার বাইরে অনেকগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় নিজেকে সবসময় আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে।
সর্বশেষ খবর
- মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছিত — জড়িতদের গ্রেফতার দাবি কানাইঘাটের বিভিন্ন মহলের
- ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদ আহমদের লাশ উদ্ধার
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

