সর্বশেষ

» নরসিংদীতে নিজ বাড়িতে মা ও দুই সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার

চেম্বার ডেস্ক:: নরসিংদীর বেলাবোতে নিজ বাড়িতে মা ও দুই সন্তানের গলা কাটা মরদেহ পাওয়া গেছে।

 

বেলাবো উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে আজ রোববার সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

নিহত ব্যক্তিরা হলেন ৩৬ বছর বয়সী রাহিমা বেগম এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।

 

রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগনে মোমেন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031