- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
» কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল সুরমা ডাইকের খালের বাঁধ কেটে ফেলার চেষ্টা
প্রকাশিত: ১৫. মে. ২০২২ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাটে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে এরই মধ্যে কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল বাজার সংলগ্ন সুরমা নদীর ডাইক বীরদল খালের বাঁধ কেটে ফেলার চেষ্টার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গতকাল রবিবার ভোর রাত ৪টার দিকে এলাকার একদল দুবর্ৃৃত্ত বীরদল খালের বাঁধ প্রহরীদের হাত-পা বেঁধে ফেলে মারধর করে কোদাল ও সাবল দিয়ে দিয়ে বীরদল সুরমা নদীর খালের বাঁধের অনেকটা খাল করে কেটে ফেলার চেষ্টা করে। বাঁধ রক্ষার কাজে দেখাশোনার দায়িত্বে থাকা কয়ছর আহমদ বিষয়টি দ্রুত কানাইঘাট থানা পুলিশ ও এলাকার লোকজনকে অবহিত করলে সাথে সাথে একদল পুলিশ এলাকাবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধ রক্ষা করতে সক্ষম হন।
এ সময় এলাকার লোকজন বালু-মাটির বস্তা এবং বাঁশের বেড়া দিয়ে বাঁধটি রক্ষা করতে না পারলে পুরো এলাকা সহ হাওরাঞ্চল এবং বাড়ি-ঘর তলিয়ে অনেক ক্ষয়ক্ষতি হত। বন্যা দেখা দেয়ার পর থেকে বীরদল বাজার সংলগ্ন খালের বাঁধ কেটে দেয়ার সংবাদ জানতে পেরে গত শনিবার রাতে সেই এলাকায় পুলিশ সার্বক্ষণিক টহল ও খোঁজখবর নিতে থাকে।
স্থানীয়রা জানিয়েছেন বীরদল খালের বাঁধটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁধের উপর দিয়ে বীরদল বাজার সহ আশপাশের অনেক গ্রামের যাতায়াতের পাকা ও ইটসলিং রাস্তা রয়েছে। বাঁধের সম্মুখে সদর ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়াম অবস্থিত। যা গত বছর কয়েক লক্ষ টাকা ব্যয় করে বালু ভরাট করা হয়েছিল। দুস্কৃতিকারীরা বাঁধটি সম্পূর্ণ পুরোপুরি কেটে ফেললে বীরদল বাজার, ছোটদেশ বাজার সহ সদর ইউনিয়ন, পৌরসভা, বাণীগ্রাম ইউনিয়ন, বীরদল বড়হাওর সহ আশপাশ এলাকা বন্যায় তলিয়ে যেত। ক্ষতিগ্রস্ত হত এলাকার শত শত বাড়ি-ঘর, ফসলি জমি, বহু মৎস্য খামার, গবাদি পশুর খামার ইত্যাদির।
এলাকাবাসী বাঁধ কাটার সাথে জড়িত প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা সহ তাদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। এ ঘটনায় কানাইঘাট থানায় অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি জানান, বীরদল সুরমা ডাইকের খালের বাঁধ কেটে ফেলার চেষ্টার সংবাদ আমরা পেয়েছি। ঘটনার সাথে প্রকৃত জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে। কোন দুষ্কৃতিকারী চক্র বন্যার সুযোগে সুরমা ডাইক সহ কোন এলাকায় এভাবে বাঁধ কেটে ফেলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

