সর্বশেষ

» মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ইফতার মাহফিল

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে সিলেট নগরীর একটি অভিজাত পার্টি সেন্টারে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সকল সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল বুধবার (২০ এপ্রিল) ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে৷ এতে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দসহ নেতৃবৃন্দ এবং ল’ গ্র‍্যাজুয়েটগন। সফল এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি, সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাইমিন চৌধুরী বাপ্পি এবং সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ শাহাদাত আলী শাকী। উক্ত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মুহিবুর রহমান।বার্তাটি প্রেরণ করেছেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ এবং দপ্তর সম্পাদক, সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর ইলাহি সামি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031