- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কানাইঘাটে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মর্মান্তিক মৃত্যু
প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: কানাইঘাটে দুর্ঘটনায় একদিনে ঝরেছে দুই প্রাণ। তাদের একজনের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। অপরজন শিশু, মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। একজন মঙ্গলবার মধ্যরাতে, অপর প্রাণটি ঝরেছে বুধবার দুপুর ১টার দিকে।
জানা গেছে গত মঙ্গলবার রাত দেড়টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপার ইউপির ঈদগাহ মাদ্রাসার ব্রিজের পশ্চিম পাশে দুটি সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান পথচারী স্থানীয় জয়ফৌদ গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মাহবুবুর রহমান মড়াই (৩০)। আহত হন আরো ৫জন।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় নিহত মাহবুবুর রহমানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
অপর দিকে উপজেলার বড়চতুল ইউপির রায়পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহেদ আহমদ নামে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে রায়পুর গ্রামের আব্দুর রশিদ প্রতিদিনের মতো তার ব্যাটারিচালিত একটি রিক্সায় নিজের বসত ঘর থেকে বিদ্যুতের চার্জ দিতেন। বৈদ্যুতিক চার্জ দেওয়ার সময় ভুলে তার ছেলে সাহেদ আহমদ রিক্সার সিটে বসে পড়লে দুর্ঘটনাটি ঘটে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর