- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» কানাইঘাটে স্কুল পর্যায়ে হ্যান্ডবল প্রশিক্ষণ শেষে পুরষ্কার ও সনদ বিতরণ
প্রকাশিত: ১৩. এপ্রিল. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক কর্মসূচী ২০২১/২২ এর আওতায় কানাইঘাট উপজেলার বিভিন্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান, সনদ বিতরণ এবং হ্যান্ডবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ২টায় কনাইঘাট শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজ মাঠে সিলেট জেলা ক্রীড়া অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মোঃ নুর হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিউল আলম শামীম, ক্রীড়ানুরাগী বুরহান উদ্দিন মহরী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মাস ব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের উপস্থিতিতে কানাইঘাট উপজেলা পর্যায়ে আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়, রানার্সআপ হয়েছে সুরইঘাট উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে কানাইঘাট পাবলিক হাই স্কুল। সমাপণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে গোল্ডকাপ ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি সেরা প্রশিক্ষণার্থীদের বিশেষ পুরষ্কার ও সনদ প্রদান করা হয়।
এছাড়া জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, কানাইঘাট ক্রীড়াঙ্গনের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার হ্যান্ডবলের পাশাপাশি ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য ইভেন্টে স্কুল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বের করার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করায় ক্রীড়াঙ্গনে নবজাগরনের সৃষ্টি হয়েছে।
তিনি হ্যান্ডবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আগামীদিনে জেলা ও বিভাগীয় পর্যায়ে কানাইঘাটের সুনাম বয়ে আনার জন্য আহ্বান জানান।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর