- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিদায়
প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: অনাস্থা ভোটে হেরে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিছুক্ষণ আগে অনুষ্ঠিত ভোটাভুটিতে ইমরানের বিপক্ষে ১৭৪ ভোট পড়েছে। ৩৪২ আসনের জাতীয় পরিষদে ইমরানকে ঠেকাতে প্রয়োজন ছিল ১৭২ ভোট। পাকিস্তানের ইতিহাসে ইমরানই প্রথম প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হেরে বিদায় নিলেন।
শনিবার দিনভর দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে নানা নাটকীয়তার শেষে রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে অনাস্থা ভোট দিতে রাজী হন স্পিকার আসাদ কায়সার। তবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে পদত্যাগ করেন তিনি।
পরে বিরোধীদল পিএমএলের (এন) নেতা আয়াজ সাদিক প্যানেল সভাপতি হিসেবে স্পিকারের আসনে বসেন। রাত ১২টার পর শুরু হয় ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে তিনি ফলাফল ঘোষণা করেন। আয়াজ সাদিক বলেন, ‘অনাস্থা ভোটের পক্ষে ১৭৪ ভোট পড়েছে। এর মধ্য দিয়ে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাশ হলো।’
আয়াজ সাদিক অনাস্থা ভোটের ফল ঘোষণা করার পর পিএমএল (এন) নেতা শাহবাজ শরিফকে ফ্লোর দেন তিনি। শাহবাজ শরিফ বিরোধীদলের সব নেতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি অতীতের তিক্ততার দিকে ফিরে যেতে চাইনা। সামনে এগিয়ে যেতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রতিশোধ নেব না, অবিচার করব না, বিনা কারণে কাউকে কারাগারে পাঠাবো না।’
পিএমএল-এনের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব টুইট বার্তায় বলেন, আয়াজ সাদিক অধিবেশনে সভাপতিত্ব করার কারণে তার ভোট দিতে পারেননি। পিটিআই এর ভিন্নমত পোষণকারী সদস্যদের ভোটও দেওয়া হয়নি।
ভোট শুরুর আগেই ইমরানের দল পিটিআইয়ের সদস্যরা অধিবেশনস্থল ছেড়ে বেরিয়ে যান।
ভোট শুরু হওয়ার কয়েক মিনিট আগে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার পদত্যাগ করেন। কায়সার তখন বলেছিলেন, প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার জন্য বিদেশি ষড়যন্ত্রে তিনি অংশ নিতে পারবেন না। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে কায়সার বলেছিলেন, তিনি মন্ত্রিসভা থেকে “গুরুত্বপূর্ণ নথি” পেয়েছেন, যা তিনি বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতিকে দেখার জন্য আমন্ত্রণ জানান। কায়সার সম্ভবত কথিত ‘বিদেশি হুমকি ‘ চিঠির কথা বোঝাচ্ছিলেন। অনাস্থা প্রস্তাব এড়াতে জোর দিয়ে এর পেছনে ষড়যন্ত্রের কথা বলে আসছিলেন ইমরান। এর আগে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট এড়াতে পিটিআই সরকার প্রাণান্তকর প্রচেষ্টা চালায়।
অনাস্থা ভোটে ইমরান খানের হার নিশ্চিত ছিল। কারণ জোটসঙ্গীরা ছেড়ে যাওয়ায় ইমরানের দল পিটিআইয়ের এককভাবে আসন ছিল ১৫৬টি। এ কারণেই নানা কৌশলে অনাস্থা ভোট পেছানোর তৎপরতা চালিয়ে যাচ্ছিল ইমরানের দল পিটিআই।
সূত্র: ডন ও জিও নিউজ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর