সর্বশেষ

» সেবার মন মানসিকতা নিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে……..রোটারিয়ান বুলবুল

প্রকাশিত: ০১. এপ্রিল. ২০২২ | শুক্রবার

কানাইঘাট প্রতিনিধি ::রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি ও কানাইঘাট প্রেসক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেছেন,মানুষের জীবন মান উন্নয়নের জন্য রোটারিয়ানরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়ন ও দারিদ্র্য এবং দুর্নীতি মুক্ত দেশ গঠনে রোটারিয়ানরা সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। তিনি আর বলেন সেবার মনমানষিকতা নিয়ে অসহায় মানুষের পাশে দাড়ালে সমাজ উপকৃত হবে এবং দেশ এগিয়ে যাবে।

তিনি ১ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩ টায় কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির ভবানীগঞ্জ গ্রামের প্রায় ৫০ টি পরিবারের মধ্যে মশারী বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার জাহাঙ্গীর শামিম কামরুল, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য, রোটারেক্ট হাফিজ আহমদ সুজন,ব্যাংকার সেলিম আহমদ, অলিউর রহমান,সৈয়দ আবুল হারিছ, নুরুল আলম,খলীল আকবর, রফিক উদ্দিন প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031