- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» সিলেটে ৫ দফা দাবীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক : সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (বি-১৪১৮) এর উদ্যোগে ৫ দফা দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর কদমতলী বাস টার্মিনালে উক্ত মানবনবন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত মানবন্ধনে সিলেটের ৯টি শ্রমিক উপ কমিটির নেতৃবৃন্দ মিছিল সহকারে উপস্থিত হয়ে একাত্মতা পোষন করেন। এছাড়া একই সময়ে ৫ দফা দাবীতে সিলেট বিভাগের ৭০টি স্থানে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি ১৪১৮) এর কোষাধ্যক্ষ আব্দুস শহীদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রনু মিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, সদস্য আতিক মিয়া ও শাহ রিপন প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের ৫ দফা দাবী পেশ করেন। দাবীগুলো হলো- সড়ক দুর্ঘটনায় মামলায় বাদীপক্ষ আদালতে আপোষনামা প্রদানের পরও সড়ক পরিবহন আইন ২০১৮-এ চালকদের জামিন প্রধান না করায় চালক জুয়েল, হাফিজ, সাহাব উদ্দিন ও হেলপার রহিমকে কারাগারে থাকতে হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তির দাবী জানান তারা। একই সাথে ড্রাইভিং লাইসেন্স নবায়নে চালকদের ডোপ টেষ্ট সনদ প্রদান সিস্টেম বাতিল ও নতুন ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নের ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে প্রদানের আহ্বান জানানো হয়। মানববন্ধনে সরকারি খাস জমিতে পার্কিং স্থান প্রদান, রং পার্কিং ও রেকারিং মামলা বন্ধের দাবী জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকা শক্তি হলেও তাদেরকে আজ জাতির কাছে ঘাতক হিসেবে চিহ্নিত করার ষড়যন্ত্র চলছে। অথচ শ্রমিকরা সরকারকে ঠিকিয়ে রাখছে। কোন চালক ইচ্ছা করে কাউকে হত্যা করেনা। অধিকাংশ মানুষ রংসাইডে গিয়ে গাড়ীর সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় কবলিত হয়। অথচ মামলা হয় চালকের বিরুদ্ধে। প্রশাসন পরিবহন শ্রমিকদের তাদের প্রধান প্রতিপক্ষ মনে করে চালকদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। অন্যথায় পরিবহন শ্রমিকরা কঠোর কর্মসূচী ঘোষণা দিতে বাধ্য হবে।বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর