- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বকরের দায়িত্ব গ্রহন
প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার
চেম্বার প্রতিবেদক :: কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মাস্টার আবু বকর আনুষ্ঠানিক ভাবে পরিষদের দায়িত্ব গ্রহন করেছেন। আজ রবিবার বিকেল ২টায় পরিষদের ৯টি ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী চেয়ারম্যান আব্বাস উদ্দিন নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ইউনিয়ন পরিষদের উদ্দ্যেক্তা এবাদুর রহমানের সঞ্চালনায় ও ঝিংগাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি একেএম বদরুল আমিন হারুন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা শিব্বির আহমদ ওসমানী, সাংবাদিক জয়নাল আবেদীন আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্টানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তিন বারের নির্বাচিত ওয়ার্ড সদস্য সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের কম্পিউটার অপারেটর তারেক আহমদ।নবনির্বাচিত পরিষদের পক্ষে বক্তব্য রাখেন মাও:আব্দুর রাজ্জাক।সভায় প্রধান অতিথির বক্তব্য মুমিন চৌধুরী বলেন, ঝিংগাবাড়ী ইউনিয়নের জন্য আমার একটা আলাদা টান রয়েছে। এ ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান আব্বাস উদ্দিন একজন কর্মট চেয়ারম্যান ছিলেন। কাজের পিছনে তিনি সব সময় লেগে থাকতেন।এ কারণে তিনি একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যানও কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিবেন এ আশা আমাদের।
নবনির্বাচিত চেয়ারম্যান তাঁর বক্তব্য বলেন, মানুষ যে আশা নিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে আমি কাজের মধ্যে দিয়েই এর প্রতিফলন ঘটাতে চাই। তিনি সকল প্রকার অন্যায় দূর্নীতি, মদ জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
বিদায়ী চেয়ারম্যান আব্বাস উদ্দিন বলেন, বিগত ৫ বছর জনগণের জন্য সাধ্যমত কাজ করার চেষ্টা করেছি, এ সময়ে জনগণকে কোন দুংখ কষ্ট দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান বিদায়ী চেয়ারম্যান।
শপথ গ্রহন অনুষ্ঠানে বিদায়ী ও নবনির্বাচিত মেম্বার ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর