সর্বশেষ

» টিলাগড়ে ছাত্রলীগের মিছিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশিত: ২৮. আগস্ট. ২০১৮ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টার : গতকাল সন্ধ্যার পর টিলাগড় এলাকায় ছাত্রলীগের মিছিল থেকে জাহেদ আহমেদ নামক এক তরুণ ব্যবসায়ীর মালিকানাধীন ” মা এন্টারপ্রাইজ “এ হামলা চালায় মিছিলকারীরা । সূত্রে জানা যায়, তানিম হত্যা মামলার অন্যতম আসামী কাউন্সিলর আজাদ গ্রুপের ছাত্রলীগ নেতা ডায়মন্ড জামিনে মুক্তি পান সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে । এই উপলক্ষে ছাত্রলীগ টিলাগড় গ্রুপ এক মিছিলের আয়োজন করে। মিছিলটি টিলাগড় মোড় পার হওয়ার সময় এখানে অবস্থিত মা এন্টারপ্রাইজে হামলা চালায় মিছিলে অংশগ্রহণকারী একটি অংশ। হামলায় দোকান মালিক জাহিদ গুরুতর আহত হন ও তার দাত ভেঙে যায়। তখন হামলাকারীরা দোকানে লুটপাট চালায়।

এতে প্রায় দশ/পনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহেদ আহমেদ । তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা আমার প্রতিষ্ঠানে ও আমার উপর হামলা চালিয়েছে। আমি এই হামলার ক্ষতিপূণের জন্যে সরকার ও প্রশাসনের সহযোগিতা চাই । অন্যদিকে টিলাগড় ছাত্রলীগের আজাদ গ্রুপের অনুসারী জয়নাল আবেদীন ডায়মন্ড এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার সেল ফোন বন্ধ পাওয়া যায় ।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30