- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সিলেটের ৭টিসহ অনলাইন সংস্করণের অনুমোদন পেল ৯২টি দৈনিক পত্রিকা
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে তথ্য মন্ত্রণালয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এসব দৈনিক পত্রিকার পোর্টালগুলো নির্বাচিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এর আগে গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়েছে।গত ৩১ আগস্ট মন্ত্রিসভা ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭ (সংশোধিত, ২০২০)’ এর খসড়া অনুমোদন দেয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সংশোধিত নীতিমালা অনুযায়ী, রেডিও, টেলিভিশন (টিভি) ও পত্রিকার অনলাইন পোর্টাল এবং আইপি টিভির জন্য নিবন্ধন নিতে হবে।ঢাকা মহানগরের দৈনিক পত্রিকা বাংলা দৈনিকগুলো হলো- প্রথম আলো, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, জনকণ্ঠ, সমকাল, সংবাদ, ভোরের কাগজ, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, ইনকিলাব, বাংলাদেশের খবর, আমার সংবাদ, আমাদের অর্থনীতি, মানবজমিন, ভোরের ডাক, আলোকিত বাংলাদেশ, আজকালের খবর, ঢাকা প্রতিদিন, বর্তমান, বণিক বার্তা, জনতা, খোলা কাগজ, গণকণ্ঠ, সময়ের আলো, যায় যায় দিন, লাখোকন্ঠ, বাংলাদেশের আলো, দেশ রূপান্তর, দৈনিক ঢাকাটাইমস, দৈনিক বাংলা, জাগরন, বাংলাদেশ জার্নাল, আমার সময়, আমাদের নতুন সময়, নয়াদিগন্ত, আমার বার্তা, দিনকাল, বাংলাদেশ কণ্ঠ, নবচেতনা, হাজারিকা প্রতিদিন, সংবাদ সারাবেলা, অগ্নিশিখা ও জবাবদিহি।ইংরেজি দৈনিক ডেইলি সান, ডেইলি স্টার, এশিয়ান এইজ, বাংলাদেশ পোস্ট, বাংলাদেশ টুডে, ফাইনান্সিয়াল এক্সপ্রেস, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এইজ, অবজারভার, ডেইলি ট্রাইব্যুনাল ও ঢাকা ট্রিবিউন অনুমতি পেয়েছে।বিভাগীয় শহরের নির্বাচিত দৈনিক পত্রিকা চট্টগ্রামের দৈনিক আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ, আমাদের চট্টগ্রাম, নয়াবাংলা, সুপ্রভাত বাংলাদেশ, সাঙ্গু, পূর্বতারা, চট্টগ্রাম প্রতিদিন ও ডেইলি পিপলস ভিউ।রাজশাহীর সোনার দেশ, সোনালী সংবাদ, সানশাইন, দৈনিক বার্তা। রংপুরের দৈনিক পরিবেশ, প্রথম খবর, যুগের আলো ও দাবানল।খুলনার পূর্বাঞ্চল, প্রবাহ, সময়ের খবর ও প্রবর্তন। বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকের পরিবর্তন, শাহনামা ও কীর্তনখোলা।
সিলেটের দৈনিক সিলেটের ডাক, জালালাবাদ, সবুজ সিলেট, শ্যামল সিলেট, কাজিরবাজার, জৈন্তাবার্তা ও শুভ প্রতিদিন। ময়মনসিংহের স্বদেশ সংবাদ ও জাহান।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

