- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
» সুনামগঞ্জের সাথে সারা দেশের যোগাযোগের এক মাইলফলক তৈরি হবে: পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২০ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক। সুনামগঞ্জের কোনও কাজ নিয়ে গেলে তিনি সব কিছু পাশ করে দেন৷ সুনামগঞ্জে ব্যপক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, সবকিছু প্রধানমন্ত্রীর অবদান।
ভাটি অঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সব কিছু হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে সুনামগঞ্জের চেহারা পাল্টে যাবে। হাওরের উপর দিয়ে ১৩ কিলোমিটার উড়াল সেতু হবে। সুনামগঞ্জ থেকে সরাসরি ময়মনসিংহ গাড়িতে যাওয়া যাবে। সুনামগঞ্জের সাথে সারা দেশের যোগাযোগের এক মাইলফলক তৈরি হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনাতনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভায় তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন- প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন। তিনি অনেক চাপের মধ্যে থাকেন। কারণ, সারা দেশ নিয়ে তাকে চিন্তা করতে হয় তাকে। এছাড়া করোনাকালে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বে অনন্য নজির হিসেবে থাকবে। সাংবাদিকদের প্রতিও প্রধানমন্ত্রীর নজর রয়েছে। এজন্য তিনি করোনাকালে দেশের সকল সাংবাদিকদের প্রণোদনা দিয়েছেন।
এম এ মান্নান আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী কাছ থেকে শিখেছি কিভাবে সাধারণ মানুষের উন্নয়ন করা যায়। আমি স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার উন্নয়নের কারণে যদি একটি ছেলে বা মেয়ে শিক্ষার আলো পায় আমার জীবন স্বার্থক বলে মনে করবও।’
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
এর আগে পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের প্রণোদনার চেক বিতরণ করেন।
প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একে এম মহিমের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর