- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
» স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ-এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত: ২৮. জানুয়ারি. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক::
কানাইঘাট উপজেলার সড়কের বাজারের তারুণ্যদীপ্ত সংগঠন ‘স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২ খ্রি.) স্থানীয় সড়কের বাজারের একটি হলরুমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ডাঃ নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল বাছিত, অন্যতম সদস্য ফখরে হক জাহেদ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের অর্থ সম্পাদক আজির উদ্দিন, নির্বাহী পরিষদ সদস্য আবু শহীদ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাহির, সদস্য লুৎফুর রহমান, উমর হাসান প্রমুখ। এসময় ৪০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোনাজাত করেন পরিষদের অন্যতম সদস্য মাওলানা আব্দুশ শহীদ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্বারী মোহাম্মদ আব্দুল বাছিত। অনুষ্ঠানের শেষে বার্ষিক সাধারন সভার আয়োজন করা হয়। এ সময় ২০২০-২০২১ অর্থ বর্ষের আয়-ব্যয়ের হিসাব করা হয়। পাশাপাশি ২০২২-২০২৩ অর্থ বর্ষের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। শেষে স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদের ২০২২ খ্রিস্টাব্দের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের অসহায় ও দুস্থ মানুষদের জন্য বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করে আসছে। পরিষদের পক্ষ থেকে নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমেই সমাজসেবাকেই ব্রত হিসেবে গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ-কষ্ট দূরীকরণের স্বার্থে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া বিগত বৎসরে পরিষদের উদ্যোগে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-হাফেজে কোরআনদের সংবর্ধনা, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, বিবাহ ও চিকিৎসা সহযোগিতা, গরীব ও দরিদ্র শিক্ষার্থীদেরকে বই ক্রয়ে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ ইত্যাদি। সমাজকল্যাণের জন্য ভবিষ্যতেও নানামুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে স্বপ্নচারী সমাজকল্যাণ পরিষদ।
সর্বশেষ খবর
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর