- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
» জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করলেন শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: চাঁদপুরে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদপুরে ক্রয়সূত্রে তার বা তার পরিবারের কোনো জমি নেই। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, জমি অধিগ্রহণের জন্য নির্ধারিত যে জমিটি আছে সেখানে তার বা তার পরিবারের কারো কোনো জমি নেই। তার ভাইয়ের অল্প কিছু জমি ছিল, সেটা তিনি হস্তান্তর করে দিয়েছেন। যেহেতু এটি থাকলে অধিগ্রহণের সময় তিনি লাভবান হবেন, সেহেতু তিনি অধিগ্রহণের আগেই সেটি হস্তান্তর করে দিয়েছেন।
তবে সেখানে তার রাজনৈতিক পরিবারের কারো জমি থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, তা করতে গেলেও কেউ নিশ্চয়ই তার সম্মতি নিয়ে জমি কিনবেন না।
দলের মধ্যে থেকে কেউ এই কাজ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জমি নিয়ে কোন দুর্নীতি হয়নি। কিন্তু কারো দুর্নীতির অভিপ্রায় থেকে থাকতে পারে। তবে তা থাকলেও সেখানে তার পরিবারের কারো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। সেইসাথে এখানে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান শিক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, চাঁদপুরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করার অভিযোগ করেছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার এ কারসাজিতে জড়িত ব্যক্তিদের মধ্যে শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজন ও তার নিকটাত্মীয়ও রয়েছেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

