- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন: ফখরুল ইসলাম
- কানাইঘাট বাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির নতুন অফিসের উদ্বোধন
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
» শাবিপ্রবিতে উদ্ভূত পরিস্থিতি: সমাধানের আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের তিন প্রতিনিধি ইয়াসির সরকার, সাব্বির আহমেদ, তানহা তাহসীন এ বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) শফিউল আলম জুয়েল। শিক্ষার্থীদের তিন প্রতিনিধি তার মাধ্যমে ফোনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন বলে জানান।
তারা জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি আমাদের সব কথা শুনেছেন। তার কাছে উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়টি উল্লেখ করেছি এবং বর্তমান উপাচার্যের অধীনে আমরা আর একদিনও পড়াশোনা করতে চাই না- এ বিষয়টিও উল্লেখ করি। আমরা উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আমাদের কর্মসূচি চালিয়ে যাব বলে জানিয়েছি।
আমাদের তিনি উপাচার্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা না করার আহ্বান জানান।
শফিউল আলম জুয়েল বলেন, পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায় তিনি নেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশে নিয়োজিত পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ারও ব্যবস্থা করবেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আসামি ৩০
- কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য় মেধাবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
- কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত
- কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ!
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর