সর্বশেষ

» কানাইঘাটে হেল্পিং হ্যান্ডস বাউরভাগ এর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ৪ ডিসেম্বর

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: 

কানাইঘাটে হেল্পিং হ্যান্ডস বাউর ভাগ এর উদ্যোগে ও ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন এর সহযোগিতায় আগামী ৪ঠা ডিসেম্বর রোজ শনিবার ২০২১ইং বাউর ভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত চিকিৎসা শিবিরে চোখের ছানি পড়া রোগীদের বাছাই করে বিকালে গাড়ি যোগে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রী অপারেশন করা হবে। পরের দিন আবার একই গাড়ি যোগে ফেরৎ নিয়ে আসা হবে।
যদি আপনার আশেপাশে যে কোন ধরণের চোখের ছানি পড়া রোগী থাকেন তাহলে উক্ত তারিখে এসে সেবা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
জানা যায়, সকল রোগীদের সকাল ১০ঘটিকার মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে, প্রত্যেক রোগীদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সাথে আনতে হবে, অপারেশনের জন্য বাছাই করা রোগীদের সম্পূর্ণ বিনা খরচে মৌলভীবাজারস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হবে এবং অপারেশনের মাধ্যমে চোখে ল্যান্স লাগিয়ে একদিন পর বাড়িতে পৌঁছে দেয়া হবে।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930