সর্বশেষ

» দিরাইয়ের মাদক ব্যবসায়ী সুহেল কারাগারে

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক: নগরীর বালুচর এলাকা থেকে ৩৮ বোতল ফেনসিডিল সহ এক চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। তার নাম সুহেল আহমদ (৩৯)। সে দিরাই থানার করিমপুর গ্রামের মহিবুর রহমানের পুত্র ও বর্তমানে নগরীর যতরপুর নবপুষ্প ৪৯ নং বাসায় বসবাস করে আসছিলো। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর এমসি কলেজ হোস্টেল সংলগ্ন বালুচর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারের পর মাদক আইনের মামলায় তাকে এসএমপির শাহপরান (র.) থানায় হস্তান্তর করে র‌্যাব। রোববার আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান (র.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য রাজন বলেন, মাদক ব্যবসায়ী সুহেলকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031