- কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট রাজাগঞ্জে দুই সন্তানে জননী প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
» মরহুম জননেতা দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক::
বৃহত্তর সিলেট আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান জননেতা দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী আগামিকাল শুক্রবার । ২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি মহান জাতীয় সংসদের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক চেয়ারম্যান এবং ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন। দেওয়ান ফরিদ গাজী ১৯২৪ সালের ১লা মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেওয়ান হামিদ গাজী।
দেওয়ান ফরিদ গাজী ছাত্রাবস্থায় ১৯৪২ সালে ‘কুইট ইন্ডিয়া’, ব্রিটিশ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ১৯৪৩ সালে মুসলিম লীগের অঙ্গ সংগঠন আসাম মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন, ছাত্র ফেডারেশনের আসাম প্রাদেশিক শাখার সহ-সম্পাদক এবং সিলেট এম. সি কলেজ শাখার সম্পাদক ছিলেন। ১৯৪৭ সালের গনভোটে তাঁর অবদান অনস্বীকার্য। ঐসময়ে বঙ্গবন্ধু পাকিস্তানের পক্ষে জনমত গঠনে সিলেটে আসলে তাঁর সাথে সুসম্পর্ক গড়ে উঠে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।
দেওয়ান ফরিদ গাজী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৬ সালে তিনি বঙ্গবন্ধুর ৬দফা আন্দোলনের স্বপক্ষে সিলেটে দুর্বার জনমত গড়ে তুলেন এসময় আইয়ুব সরকার বঙ্গবন্ধু সহ তাঁকে গ্রেফতার করে কারাবন্দী করে রাখে।
১৯৬৯ সালের গণ-অভ্যুথান, ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিয়ে রাজনীতি শুরু করা এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট-১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এ সময়ে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জননেতা দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে আজ শুক্রবার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, বাদ জুম্মা হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং মরহুম ফরিদ গাজী’র শুভাকাঙ্ক্ষী ও অনুসারীসহ আত্মীয়-স্বজনদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মরহুমের গ্রামের বাড়ী নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে এবং নির্বাচনী এলাকা নবীগঞ্জ-বাহুবলে বিভিন্ন দরগা, মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্দ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট রাজাগঞ্জে দুই সন্তানে জননী প্রবাসীর স্ত্রীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর